শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে হারিয়ে ভারতকে পেছনে ফেলল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১

‘প্রতিশোধ’ তো প্রতিশোধ’-ই। এক্ষেত্রে বছর, ভেন্যু, সংস্করণ- কিছুই বিবেচ্য হয় না। যে মিরপুরে ২০১৫ তে পাকিস্তানকে ওয়ানডেতে ‘বাংলাওয়াশ’ করেছিল মাশরাফি মর্তুজার বাংলাদেশ, ৬ বছর পর সেই মিরপুরেই পাশার দান উল্টে দিলেন বাবর আজমরা।

একই সঙ্গে তিন বা ততোধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে সর্বোচ্চ সংখ্যক ৭ বার ধবলধোলাইয়ের রেকর্ড করেছে পাকিস্তান। এই রেকর্ডে পাকিস্তান ছাড়িয়ে গেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে।

পাকিস্তানের ৭ ধবলধোলাইয়ের প্রথম শিকার হয় ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। সবচেয়ে বেশি তিনবার ২০১৮ সালে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে পাকিস্তানিরা। আর সবশেষ আজ ২২ নভেম্বর বাংলাদেশকে তাদের মাঠেই ধবলধোলাইয়ের ‘লজ্জা’ দিয়ে এই রেকর্ডের শীর্ষে উঠলো পাকিস্তান।

অপরদিকে, ভারতের প্রতিপক্ষকে ৬ বার হোয়াইটওয়াশের ঘটনা ঘটে টানা ৬ বছর- ২০১৬ থেকে ২০২১। যেখানে প্রথম ২০১৬ সালে অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হোয়াইটওয়াশ করেছিল ভারত। আর সর্বশেষ ২১ নভেম্বর তাদের (অস্ট্রেলিয়া) প্রতিবেশি নিউজিল্যান্ডকে ধবলধোলাইয়ের ‘লজ্জা’ উপহার দেয় ভারতীয়রা। তাছাড়া সর্বোচ্চ দুবার করে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে তারা।

চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তান, ভারত-দুই দলের প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের রেকর্ডসমূহ

পাকিস্তান:
১। ৩-০ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ; ২০১৬; ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত
২। ৩-০ প্রতিপক্ষ শ্রীলঙ্কা; ২০১৭; ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান
৩। ৩-০ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ; ২০১৮; ভেন্যু: পাকিস্তান
৪। ৩-০ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া; ২০১৮; ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত
৫। ৩-০ প্রতিপক্ষ নিউজিল্যান্ড; ২০১৮; ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত
৬। ৩-০ প্রতিপক্ষ জিম্বাবুয়ে; ২০২০; ভেন্যু: পাকিস্তান
৭। ৩-০ প্রতিপক্ষ বাংলাদেশ; ২০২১; ভেন্যু: বাংলাদেশ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023