শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

১২৪ রানে থামলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইতিমধ্যে এক ম্যাচ হাতে থাকতেই নিশ্চত করে স্বাগতিক পাকিস্তান। তাই পাকদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে তৃতীয় ম্যাচে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমন ম্যাচে টস ভাগ্য ছিলো বাংলাদেশের পক্ষে। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৪ রানের মামুলি স্কোর করে মাহমুদউল্লাহর দল। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হল না টাইগারদের। গত ম্যাচের টপ স্কোরার নাজমুল হোসেন শান্ত আউট হলেন দ্রুতই। দলীয় ৭ রানে শাহনাওয়াজ দাহানির বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেন শান্ত। আউট হওয়ার আগে এই ব্যাটার করেন ৫ বলে ৫ রান। নাঈম শেখের সঙ্গী হিসাবে ক্রিজে ব্যাট করছেন শামীম হোসেন। এই দুই ব্যাটার শুরুটা করেন দারুণ। তবে ইনিংস বড় করতে ব্যর্থ ছিলো শামিম। তিনি আউট হন ২১ বলে ২০ রান।

পরে অবশ্য পাক বোলাদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন ওপেনার নাঈম শেখ কিন্তু ৫০ বলে ৪৭ রান করে আউট হয় নাঈম। শেষ দিকে অধিবায়ক রিয়াদের ব্যাট থেকে আসে ১৪ বলে ১৩ রান। এছাড়া আর কোন ব্যাটারই ১০ এর কোঠা পার করতে না পারলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটের বিনিময়ে ১২৪ রান।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, শামীম হোসেন, নজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), শেখ মাহাদি হাসান, আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলী, সরফরাজ আহমেদ, খুশদিল শাহ, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান কাদির, হারিস রউফ, শাহনাওয়াজ দাহানি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023