শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

টাইগারদের সমতায় ফেরার মিশন আজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু। তার ২৪ ঘণ্টা না পেরোতেই নামতে হচ্ছে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচটি জয় ছাড়া কোনো বিকল্প নেই, তাই বলা চলে এবার মিশন সিরিজ বাঁচানোর। শনিবার শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ জয়ের দেখা পেলে সিরিজে আসবে সমতা, না হয় এক ম্যাচ বাকি থাকতেই হারতে হবে সিরিজ।

গত ম্যাচে বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত সদস্য সাইফ হাসানকে সুযোগ দেওয়া হলেও তিনি তা কাজে লাগাতে পারেননি। তাই তার স্থলে ইয়াসির আলী রাব্বিকে নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া লেগস্পিনার আমিনুলের জায়গায় খেলানো হতে পারে নাসুম আহমেদকে।

বাংলাদেশ দল:

মোহাম্মদ নাঈম, সাইফ হাসান/ইয়াসির আলী, নাজমুল হাসান শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ/আমিনুল ইসলাম, শরীফুল ইসলাম।

পাকিস্তান দল:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী ও শাহীন শাহ আফ্রিদি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023