শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

ইতিহাস গড়ে ৮৫ মিনিটের প্রেসিডেন্ট কমলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

৮৫ মিনিটের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন কমলা হ্যারিস। ৫৭ বছর বয়সী এই ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেনশিয়াল ক্ষমতা দেওয়া হয়েছিল। খবর বিবিসির

জানা যায়, শুক্রবার ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে বার্ষিক শারীরিক চিকিৎসা করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তার কোলোনোস্কপি করানো হয়। এর জন্য বাইডেনকে কিছুটা সময় অ্যানেস্থেসিয়ার প্রভাবে থাকতে হয়।

মার্কিন সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির আসন ফাঁকা রাখা যায় না। রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় না থাকলে, ভাইস প্রেসিডেন্টকে তার আগে ক্ষমতা হস্তান্তর করতে হয়। ২০২০ সালে কমলা হ্যারিস, প্রথম মহিলা হিসাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তাই নিয়ম মেনে তিনিই শুক্রবার অল্প সময়ের জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পান।

এর আগে আরও এক মার্কিন প্রেসিডেন্ট, কোলোনোস্কোপির জন্যই ভিপির কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। ২০০২ এবং ২০০৭ সালে এই কাজ করতে দেখা গিয়েছিল জর্জ ডব্লিউ বুশকে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023