শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

প্রথম টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। বিশ্বকাপের হতাশা ভুলে পাকিস্তানের বিপক্ষে জয়ে ফিরতে মরিয়া টাইগাররা। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু হবে দুপুর দুইটায়। তবে সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় বাংলাদেশের চেয়ে বাবর আজম বাহিনী এগিয়ে থাকলেও হোম অব ক্রিকেটের অতীত রেকর্ড কথা বলছে টাইগারদের হয়েই।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ছোট ফরম্যাটের ক্রিকেটে সিরিজ জিতেই বিশ্বকাপে গিয়েছিল মাহমুদউল্লাহরা। তাই নিজেদের কন্ডিশন আর মিরপুরের চেনা উইকেটে আবারও সেরা ফর্মে ফেরার পালা।

আজকের ম্যাচে অভিষেকের অপেক্ষায় সাইফ হাসান ও ইয়াসির রাব্বি। ফেরার মঞ্চ রাঙাতে প্রস্তুত নাজমুল শান্ত। বিপরীতে শাহীন আফ্রিদী-হারিস রউফের পেস অ্যাটাক সামলানোর কঠিন পরীক্ষা নাইম-শান্তদের।

শুক্রবার প্রথম টি-টোয়েন্টির পর একই ভেন্যুতে ২০ ও ২২শে নভেম্বর হবে বাকি দুই ম্যাচ। পরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬শে নভেম্বর শুরু প্রথম টেস্ট। আর ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023