শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের নৈশকোচের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বার) সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়ক উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি নৈশকোচ ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ছয় যাত্রীসহ চালক ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

এ সময় ঘটনাস্থলে তিনজন ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও দুইজন মারা যান। পরে বগুড়া নেয়ার পথে মারা যান আরও একজন। এ ঘটনায় পথচারীসহ আরও দুইজন আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক বাসটি আটক করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023