শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

রংপুরে ছাত্রী ধর্ষণে শিক্ষকের যাবজ্জীবন

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণে মনোয়ারুল ইসলাম মিঠু (৪০) নামের এক শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ আদেশ দেন। রায় ঘোষণার সম মনোয়ারুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

তিনি রংপুর সদর উপজেলার পুটিমারী এলাকার নজরুল ইসলামের ছেলে এবং শ্যামপুর সুগার মিলস হাই স্কুলের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক।

মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, ওই স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ২০২০ সালের ৩০ জুন সকালে শ্যামপুর রেল স্টেশন সংলগ্ন এক শিক্ষকের বাসায় ইংরেজি প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এসময় পথে মনোয়ারুল ইসলামের সঙ্গে ওই শিক্ষার্থীর দেখা হয়। মোবাইলে তথ্য ফরম পূরণের ক্ষুদেবার্ত গিয়েছে কিনা তা ওই শিক্ষার্থীর কাছে জানতে চান মনোয়ারুল ইসলাম। পরে কৌশলে তাকে স্কুলে পাঠিয়ে ধর্ষণ করেন। বাড়িতে গিয়ে ওই স্কুলছাত্রী স্বজনদের ঘটনাটি জানায়। ওইদিনই বদরগঞ্জ থানায় মনোয়ারুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করে মেয়েটি।

তদন্ত শেষে ওই বছরের ১২ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
প্রায় এক বছর মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু এবং রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023