রাজধানীসহ সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজন মারা গেছেন। তাদের সকলেই পুরুষ ও সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৩৯ জনে।
গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবে ১৯ হাজার ৫৭০টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে এক কোটি ৬ লাখ ৭৩ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ২৪৪ জন রোগী শনাক্ত হয়। এনিয়ে সর্বমোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৮জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ২৫ শতাংশ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।