শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

সিসিইউতে মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (১৬ নভেম্বর) গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন আছেন।

বুধবার সকালে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেন।

দিদার বলেন, মঙ্গলবার দিনেরবেলায়ই উনি (মির্জা আব্বাস) বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন। শুরুতে স্বাভাবিক মনে হলেও পরে ব্যথা বাড়ায় রাত দুইটার পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সিসিইউতে রয়েছেন।

চেয়ারপারসনের অপর প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে মির্জা আব্বাস চিকিৎসাধীন আছেন।

এদিকে সকালে একটি ফ্লাইটে আফরোজা আব্বাস হাসপাতাল থেকে পূর্বনির্ধারিত কর্মীসভায় যোগ দিতে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানান শায়রুল।

মির্জা আব্বাসের সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023