শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বগুড়ার শিবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো মাদরাসা, দোকান-বসতঘর

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

বগুড়ার শিবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান, বাড়ি ও মাদরাসা ভস্মীভূত হয়েছে। জ্বালানি তেলের দোকান থেকে লাগা আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার মোকামতলা-সোনাতলা সড়কে ভাই ভাই বেকারির সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোনাতলা সড়কে ফ্রেন্ডস ট্রেডার্স নামের একটি জ্বালানি তেল-গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও বাড়িতে। আগুনে মানিক মিয়া নামের এক ব্যক্তির খুচরা যন্ত্রাংশের দোকান ও দোকানটিতে রাখা আটটি মোটরসাইকেল, মিঠু মিয়ার লেপ-তোশক ও মুদি দোকান, রাসেল ডাক্তারের বাড়ি, ফ্রেন্ডস ট্রেডার্সের ডিজেল-পেট্রল ও গ্যাসের দোকান এবং অমিত সাহার তেল-পেট্রল ও গ্যাসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় দোকানের পেছনে অবস্থিত একটি অনাবাসিক মহিলা মাদরাসা আগুনে ভস্মীভূত হয়েছে।

ব্যবসায়ীরা জানান, দোকানের ভেতর থাকা সকল পণ্য ও নগদ টাকা পুড়ে গেছে। আগুনের তীব্রতায় কিছুই বের করতে পারেননি তারা। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, খবর পেয়ে প্রথমে শিবগঞ্জ পরে সোনাতলা, বগুড়া সদর ও কাহালু ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, আগুন নিভাতে গিয়ে রুহুল আমিন নামের বগুড়া ফায়ার স্টেশনের এক ফায়ার ফাইটার আহত হন। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023