শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বস্তিতে টিকাদান শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

বস্তি এলাকায় আজ থেকে মহামারি করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। রাজধানীর কড়াইল বস্তিবাসীদের টিকা দেয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক সোমবার বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) প্রাঙ্গনে কোভিড টিকা পরিবহনে রেফ্রিজারেটর ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান।

সবাইকে টিকার আওতায় আনা হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আনুষ্ঠানিকভাবে বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। রাজধানীর কড়াইল বস্তিতে তিন লাখের মতো মানুষ রয়েছেন। তাদেরকে টিকা দেয়া হবে মঙ্গলবার। পর্যায়ক্রমে অন্য সব বস্তিতেও দেয়া হবে।

জাহিদ মালেক বলেন, বস্তিবাসীদের যাদের নিবন্ধন নেই তারা এখানে উপস্থিতির ভিত্তিতেই তাদের অন স্পটে নিবন্ধন করা হবে। আমরা আগেও অনেক জায়গায় যারা নিবন্ধন করেনি তাদের এনআইডি কার্ড অথবা জন্মনিবন্ধনের মাধ্যমেই নিবন্ধন করিয়ে টিকা দিয়েছি।

টিকা কর্মসূচির পরিচালক ডা. শামছুল আলম বলেন, এর আগে আমরা বিভিন্ন জায়াগায় টিকাদান কর্মসূচি পরিচালনা করলেও বস্তি এলাকায় টিকাদান ঠিকভাবে দেয়া হয়নি। আর এতদিন ক্যাম্পেইনের ভিত্তিতে আমরা টিকা দিয়েছি। তবে এবার আর ক্যাম্পেইন না করে আমাদের লক্ষ্য পুরো বস্তির সবাইকেই টিকার আওতায় নিয়ে আসা। এটা টানা চলবে যতদিন শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023