শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

আগামী পাবলিক পরীক্ষাগুলো যথাসময়ে নেওয়ার সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

আগামী পাবলিক পরীক্ষাগুলো যথাসময়ে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের যে সময় নষ্ট হয়েছে, তা পরবর্তীতে সমন্বয়ের ব্যবস্থা করা হবে।

আজ মঙ্গলবার সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘করোনায় যেখানে সারা বিশ্বে মানুষের জীবন–জীবিকা স্থবির হয়ে পড়েছে, সেখানে আমরা এ অতিমারির মধ্যে পাবলিক পরীক্ষা নিতে পারছি, সে জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা যে ধৈর্য ধরেছে, তাদের প্রতিও কৃতজ্ঞ। কারণ, এ করোনা পরিস্থিতি প্রধানমন্ত্রী যেভাবে সামাল দিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সবাই এ অতিমারিকে যেভাবে মোকাবিলা করেছে এবং জনগণ যেভাবে সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ।’

এ সময় চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, মাউশির আঞ্চলিক কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক রোকসানা ফেরদৌস মজুমদার, হাসান আলী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

দীপু মনি এই কেন্দ্র পরিদর্শন শেষে আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রম উদ্বোধন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023