শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

টি-২০ স্কোয়াডে চার নতুন মুখ, নেই সাকিব মুশফিক লিটন সৌম্য

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

বিশ্বকাপে তুমুল ব্যর্থতার পর দলের মধ্যে একাধিক পরিবর্তন আসবে, এটা ছিল জানা কথা। বিশেষ করে তরুণদের প্রাধান্য দিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড গঠন করা হবে, তা ছিল অনুমেয়।

অবশেষে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা।

এই দলে ঠাঁই পেয়েছে চারটি নতুন মুখ। সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর হোসেন। সাইফ হাসান এর আগে ওয়ানডে এবং টেস্ট দলে থাকলেও টি-টোয়েন্টিতে এবারই প্রথম।

ইয়াসির আলি রাব্বি বেশ কয়েকবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু অভিষেক হয়তি এখনও তার কোনো ফরম্যাটেই। শহিদুল ইসলাম এবং আকবর হোসেন একেবারেই নতুন।

বিশ্বকাপে যারপরনাই ব্যর্থতার কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহীম, লিটন দাস এবং সৌম্য সরকার।

পাকিস্তানের বিপক্ষে বাংলদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023