শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় পুলিশসহ নিহত ২০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় পুলিশ সদস্যসহ ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জনই পুলিশ। তবে একজন সাধারণ নাগরিকও রয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে এ এলাকার সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছে দেশটির সরকার। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিমে কোন রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ইনাটাতে সোনার খনির কাছে একটি পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। এটি একটি বর্বরোচিত হামলা। পুলিশ তাদের অবস্থান ধরে রেখেছে। ঘটনাস্থল থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। ২০১৫ সালে বুরকিনা ফাসোতে সংঘাত ছড়িয়ে পড়ে। তারপর থেকে সশস্ত্র বাহিনীর ওপর যে হামলা হয়েছে তার মধ্যে এটি অনেক ভয়াবহ ছিল।

নাইজার ও মালিতে এক ভয়াবহ হামলায় সাত পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার দুইদিন পরই এ হামলার খবর এল।

সম্প্রতি সীমান্ত এলাকায় আল-কায়দা ও আইএসের হামলা তীব্রতর হয়েছে। যদিও ওই এলাকায় হাজার হাজার জাতিসংঘকর্মী আঞ্চলিক ও পশ্চিমা সৈন্যের উপস্থিতি রয়েছে। সরকার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023