শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বিকেলে বসছে সংসদ অধিবেশন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হচ্ছে আজ। রোববার বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে। মুলতবি দিয়ে ২৫ নভেম্বর পর্যন্ত এই অধিবেশন চলতে পারে বলে জানিয়েছেন সংসদের কর্মকর্তারা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ অধিবেশনে থাকছে বিশেষ আলোচনা। আলোচনার আগে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

করোনার প্রকোপ কমে দেশে সবকিছু স্বাভাবিক হলেও এবারও সংসদে গিয়ে সশরীরে সংবাদ কভার করতে পারছেন না সাংবাদিকরা। তাদের সংসদ টিভি দেখে সংবাদ কভার করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, অধিবেশনে আমাদের নিয়মিত কার্যক্রম শেষ করে এক-দুইদিন বিরতি দেয়া হবে। এরপর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা হবে। সেখানে রাষ্ট্রপতি ভাষণ দিতে পারেন।

এ বছরের ২৬ মার্চ বাংলাদেশ উদযাপন করেছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ১৬ ডিসেম্বর বিজয়ের ৫০তম বার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ।

রোববার অনুষ্ঠেয় প্রথমদিনের বৈঠকে সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাবের পরে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। এ দিন স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পরিকল্পনা এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। তবে, করোনাকালের অন্যান্য অধিবেশনের মতো এবারও প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হতে পারে।

এছাড়া প্রথমদিনে ‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল- ২০২১’ ব্যাংকার বহি সাক্ষ্য বিল- ২০২১, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল- ২০২১, বিরোধীদলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল ২০২১, বিশেষ নিরাপত্তা বাহিনী বিল- ২০২১ এবং মহাসড়ক বিল- ২০২১ এর রিপোর্ট উত্থাপন করা হবে। বৈঠকের প্রথমদিনে পেমেন্ট বিল- ২০২১ এবং বয়লার বিল ২০২১ উত্থাপন করা হবে।

গত ১৬ সেপ্টেম্বর চলতি সংসদের চতুর্দশ অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023