শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

শীতে করোনা নিয়ে আবারও সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও করোনার সংক্রমণ ও মৃত্যু থামছেই না। প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। গত মাসেই সংক্রমণ ঢেউ আছড়ে পড়েছে রাশিয়ায়। এক মাসে ৪৪ হাজার মৃত্যু দেখেছে দেশটি। জার্মানির হালও সংকটজনক। এক লাখ মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে জার্মান সরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গোটা ইউরোপকেই ভুগতে হবে এ শীতে। ফেব্রুয়ারি মাসের মধ্যে পাঁচ লাখ মৃত্যু হতে পারে এ মহাদেশে। সবচেয়ে ভয়ের, সব পূর্বাভাসই মিলে যাচ্ছে।

গত সপ্তাহে গোটা বিশ্বের মোট সংক্রমণের অর্ধেকের বেশি ঘটেছে ইউরোপে। যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, অস্ট্রিয়া, রোমানিয়ায় নতুন করে সংক্রমণ ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত স্পষ্ট।
বিশ্ব স্বাস্থ সংস্থা জানিয়েছে, ইউরোপে করোনায় মৃত্যু গত সপ্তাহে ১০ শতাংশ বেড়েছে। সংক্রমণ সবচেয়ে বেশি ঘটছে নেদারল্যান্ডসে। অথচ এ দেশে ৮৫ শতাংশ টিকাকরণ হয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023