শিরোনাম :

সাতক্ষীরায় বিদ্রোহী ৬, নৌকা ৩, বিএনপি সমর্থক ২টিতে জয়ী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ফলাফলে আওয়ামী লীগের তিনজন প্রার্থী জয় পেয়েছে। বাকী ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৬, বিএনপি ২, জাতীয় পার্টি ও জামায়াত সমর্থক ১টি করে জয় পেয়েছে।

বাশদহা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত মো. মফিজুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত মো. আজমলউদ্দীন, ব্রক্ষরাজপুর ইউনিয়নের আওয়ামী লীগের মো. আলাউদ্দীন, ধুলিহরের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, বৈকারী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু মোস্তফা কামাল, শিবপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম আবুল কালাম আজাদ, ঘোনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল কাদের, ফিংড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান, লাবসা ইউনিয়নে (বিএনপি সমর্থক) আব্দুল আলিম, বল্লী ইউনিয়নে (বিএনপি সমর্থক) এড. মো. মহিতুল ইসলাম, ভোমরা ইউনিয়নের (জাতীয় পার্টি) ইসরাইল গাজী, আগরদাড়ি ইউনিয়নে (স্বতন্ত্র) কবির হোসেন মিলন ও কুশখালী ইউনিয়নে (জামায়াত) মাওলানা আব্দুল গফ্ফার জয় পেয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023