শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বগুড়া শজিমেক হাসপাতালে অক্সিজেন খুলে দেওয়ায় রোগীর মৃত্যু: সেই ওয়ার্ডবয় গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

হাসপাতালের ওয়ার্ডবয় বকশিস চেয়েছিলেন ৫০০ টাকা। রোগীর দরিদ্র বাবা দিতে পেরেছিলেন ১৫০ টাকা।

এতেই খেপে গিয়ে রোগীর অক্সিজেনের নল খুলে দেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডবয় ধলু। ফলে ঘটনাস্থলেই মারা যায় ১৮ বছরের স্কুলছাত্র বিকাশ চন্দ্র দাস।

এরপর অভিযুক্ত ওয়ার্ডবয় ধলু হাসপাতালের আনসারদের সহায়তায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠে। তবে পালিয়ে তার শেষ রক্ষা হয়নি। গ্রেফতার হন র‌্যাবের হাতে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, ঘটনার পর ওয়ার্ডবয় ধলু পালিয়ে ঢাকায় চলে আসেন। এ ঘটনা চাঞ্চল্যকর ও আলোচিত হওয়ায় ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এরপর বৃহস্পতিবার দিবাগত রাতে ধলুকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান এএসপি ইমরান খান।

মৃতের চাচা শচীন চন্দ্র বলেন, তার ভাতিজা বিকাশ চন্দ্র মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। তাকে ওই হাসপাতালের সার্জারি বিভাগে নিয়ে গেলে ওয়ার্ডবয় দুলু ৫০০ টাকা দাবি করেন। কাছে টাকা না থাকায় বিকাশের বাবা বিশু দাস ১৫০ টাকা দিতে চান। কিন্তু ওয়ার্ড বয় ২০০ টাকা দাবি করেন। ৫০ টাকা তাৎক্ষণিক না পাওয়ায় ওয়ার্ডবয় রেগে গিয়ে টান দিয়ে অক্সিজেন মাস্ক খুলে দেন।

এর পরপরই বিকাশের শ্বাসকষ্ট শুরু হয়। তখন তারা ওয়ার্ডবয়কে অক্সিজেন লাগিয়ে দেওয়ার অনুরোধ করেন কিন্তু ওয়ার্ডবয় দুলু ৫০ টাকা না দিলে লাগাবেন না বলে জানান। এরপর তারা নিজেরাই বিকাশের মুখে অক্সিজেন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তার ভাতিজার নাক দিয়ে শ্লেষ্মা বের হওয়া শুরু করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023