শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

রাজধানীর চকবাজারে এসকে টাওয়ার নামের একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর চকবাজারের এসকে টাওয়ার নামের একটি প্লাস্টিকের গোডাউনে বিকেল সাড়ে চারটায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। প্রয়োজনে আরও ইউনিট বাড়ানো হবে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

দমকল বাহিনীটি জানিয়েছে, প্লাস্টিক কারখানাটি মিটফোর্ড হাসপাতালের পাশে। ছয়তলা ভবনের এসকে টাওয়ারের দোতলায় আগুনের সূত্রপাত। ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023