শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

আফগানিস্তানের হেরাতে খুলল মেয়েদের স্কুল, বইছে খুশির বন্যা (ভিডিও)

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

প্রায় তিনমাস পর আফগানিস্তানের হেরাত প্রদেশে মেয়েদের সব স্কুল খুলে দেওয়া হলো।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

হেরাতের শিক্ষকদের নির্বাচিত কাউন্সিলের বরাতে খবরে বলা হয়, প্রায় তিনমাস পর হেরাত প্রদেশে মেয়েদের সব স্কুল পুনরায় খুলে দেওয়া হয়েছে।

এর আগে বেশ কয়েকমাস শুধু ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এখন সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব গ্রেডের মেয়ে শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হলো।

কাউন্সিলের বরাতে খবরে আরও বলা হয়, কাউন্সিল ও মেয়েদের স্কুলের কর্মকর্তাদের সঙ্গে ইসলামিক আমিরাতের স্থানীয় কর্মকর্তাদের প্রায় মাসব্যাপী আলোচনার পর স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের মাধ্যমে প্রায় তিন লাখের বেশি ছাত্রী তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

কাউন্সিলের প্রধান মুহাম্মদ সাবির বলেন, পূর্বে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রীরা স্কুলে যেতে পারত। এখন সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীরাও স্কুলে যেতে পারবে। এ সিদ্ধান্তের নেওয়ার পূর্বে প্রায় আড়াই লাখ থেকে তিন লাখ ছাত্রী শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছিল।

এদিকে ছাত্রীরা স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্তে অত্যন্ত খুশি।

মাইসারা ওয়াফা নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, যখন স্কুল বন্ধ ছিল তখন আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছিলাম না। এতে খুবই হতাশ ছিলাম। এখন স্কুলগুলো খুলে যাওয়ার কারণে আমরা নতুন আশা খুঁজে পেয়েছি।

একাদশ শ্রেণির অপর এক শিক্ষার্থী শানাজ হাইদারি বলেন, আমরা খুবই খুশি যে, আমাদের স্কুলগুলো আবার খুলে দিয়েছে এবং আমরা পড়াশোনা চালিয়ে যেতে পারব।

শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষকরাও খুশি স্কুল খুলে যাওয়ার কারণে। তবে তাদের জন্য কষ্টের বিষয় হলো প্রায় চার মাস ধরে তারা কোনো ধরনের বেতন পাচ্ছেন না। ফলে তাদের অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করতে হচ্ছে।

সুহাইলা শরীফ নামের এক শিক্ষক বলেন, আমরা আশা করি, মেয়েদের স্কুলগুলো আর বন্ধ হবে না। একই সঙ্গে আমাদের শিক্ষকতার ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না।

জারঘোনা রাসুলী নামের অপর এক শিক্ষক বলেন, শিক্ষকদের একমাত্র আয়ের পথ মাস শেষে পাওয়া বেতন। আর সেটিই আমরা পাচ্ছি না কয়েকমাস ধরে। যদি তারা বেতন পান তবে তারা আরও ভালোভাবে পড়ানোর কাজে মনযোগী হতে পারবেন।

হেরাতের শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ১০ লাখের বেশি শিক্ষার্থী স্কুলে যায়। এরমধ্যে প্রায় অর্ধেক ছাত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023