শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

সমুদ্রসীমায় ঢুকতেই পাকিস্তানের গুলিতে ঝাঁঝরা ভারতীয় জেলে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক সীমানা না বুঝে সমুদ্রসীমায় ঢুকতেই এক ভারতীয় জেলেকে গুলিতে ঝাঁঝরা করে দিলো পাকিস্তানের নৌবাহিনী। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিত্‍সাধীন আরও এক জেলে। পাকিস্তানের এমন আচরণে ক্ষুব্ধ ভারত। কূটনৈতিকস্তরে নিজেদের জেলে হত্যা নিয়ে সোচ্চার নয়াদিল্লি।

ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়েছে। জানা গেছে, নিহত ওই জেলের নাম শ্রীধর রমেশ চামরে (৩২), তিনি মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। গতকাল রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গণমাধ্যমটি বলছে, গত শনিবার বিকেলে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ওখা বন্দরের কাছে আন্তর্জাতিক জলসীমায় সতর্ক না করেই ভারতীয় জেলেদের ওপর গুলি চালায় পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। গুলিতে ঘটনাস্থলেই এক জেলে নিহত হন। এ ঘটনায় আহত হন আরও এক জেলে। বর্তমানে গুজরাটের একটি হাসপাতালে আহত ওই জেলের চিকিৎসা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023