শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

প্রবাসীদের সেবায় কূটনীতিকদের আন্তরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পাশাপাশি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সেবা দিতে দেশের কূটনীতিকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রবাসীদের যথাযথ সেবা প্রদান এবং তাদের সুস্থতার জন্য আপনাদের (কূটনীতিকদের) প্রয়োজন। সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অবদান রাখছেন।

রোববার (৭ নভেম্বর) স্থানীয় সময় সকালে লন্ডনে বর্তমান আবাসস্থল থেকে ভার্চুয়ালি বাংলাদেশ হাইকমিশন ভবনের (বিএইচসি) সম্প্রসারিত অংশ উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান যুগে আসলে কূটনীতিটা শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক কূটনীতিতে পরিণত হয়েছে।

সরকার প্রধান বলেন, একদিকে বাংলাদেশকে তুলে ধরা, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আমাদের রফতানি কীভাবে বাড়াতে পারি, বিনিয়োগ কীভাবে বাড়াতে পারি, দেশের আর্থ-সামাজিক উন্নতি কীভাবে হতে পারে, দেশের মানুষ কীভাবে ভালো থাকতে পারে- সে বিষয়েও ব্যবস্থা নেওয়া দরকার।

শেখ হাসিনা বলেন, বর্তমান বিশ্বে এককভাবে কেউ এগিয়ে গিয়ে উন্নতি করতে পারে না। এখন সম্মিলিত প্রচেষ্টাও দরকার। সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটি কূটনৈতিক মিশনের বিরাট দায়িত্ব রয়েছে।

রফপ্তানি ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচনা ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সরকারপ্রধান।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া পররাষ্ট্রনীতি অনুসরণ করে সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, বরং উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করে এগিয়ে যাচ্ছে এবং এ মর্যাদা ধরে রেখে একটি উন্নত দেশে পরিণত হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। এসময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023