শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ার সোনাতলার নবনির্বাচিত মেয়র নান্নু গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

বগুড়ার সোনাতলা পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্বাচন পরবর্তী সহিংসতা মামলায় রোববার রাতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মেয়র সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড,মিনহাদ্দুজামান লিটনসহ চার নেতাকর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি। এই মামলায় মোট ৬ জন গ্রেপ্তার হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা।

মামলা সুত্রে জানা যায়, পৌর নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩ নভেম্বর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর সমর্থকদের হাতে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতাকর্মী ছুরিকাহত হয়। এ ঘটনায় মেয়র নান্নুসহ ৩০ জনের নামে মামলা দায়ের করা হয়।

মামলা দায়ের পর রাতেই পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে। কিন্তু মামলার প্রধান আসামি মেয়র নান্নু পালিয়ে ঢাকায় আতগোপন করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যেমে তার অবস্থান নিশ্চিত করে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে ঢাকায় থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়ায় ভোটের আগের দিন ১ নভেম্বর জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিস্কার হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023