শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

নাইজারে বন্দুক হামলায় নিহত অন্তত ৬৯

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটিতে স্থানীয় সময় শুক্রবার ( ৫ নভেম্বর) জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির।

মালির সীমান্তবর্তী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় নিহতদের মধ্যে স্থানীয় এক মেয়রও রয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবারের এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পশ্চিমের তিলাবেরি অঞ্চলে এ ঘটনা ঘটে। মেয়রসহ একটি প্রতিনিধি দলের ওপর হামলা চালায় ‘নিষিদ্ধ সশস্ত্র সন্ত্রাসীরা’।

নাইজারের দুই প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত-সংলগ্ন এলাকাগুলোতে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। চলতি বছরও পাঁচশ জনেরও বেশি মানুষ প্রাণ হারান এ অঞ্চলে। গত মার্চেও জঙ্গি সন্দেহে ওই অঞ্চলের তিনটি গ্রামে সমন্বিত অভিযানে ১৩৭ জন নিহত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023