শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এসএমএস করে ডেকেছিল ‘প্রেমিক’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১৬) বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার মামলায় একমাত্র আসামি কথিত প্রেমিক পার্থ মন্ডলকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন ডায়াগনোস্টিক সেন্টারের কর্মী পার্থ। পরে শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কাথন্ডা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে শুক্রবার রাতে হত্যাকাণ্ডের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে তার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে মোবাইলফোনের মাধ্যমে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনায় শিবপদ মন্ডলের ছেলে পার্থ মন্ডলকে একমাত্র আসামি করে দেবহাটা থানায় হত্যা মামলা (নম্বর-১১) দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর থেকে পার্থকে গ্রেফতারে দেবহাটাসহ সাতক্ষীরা শহরের সম্ভাব্য একাধিক স্থানে অভিযান চালিয়েছে দেবহাটা থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একাধিক দল।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ পার্থ মন্ডলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা দায়েরের পর আসামি পার্থকে গ্রেফতারে একাধিক স্থানে অভিযান পরিচালনা করেছে পুলিশ। সর্বশেষ মোবাইলফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে পলাতক পার্থ মন্ডলের অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার রাতে ভারতে পালানোর সময় কাথন্ডা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পার্থকে সাতক্ষীরা ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে রবিবার (২৬ সেপ্টেম্বর) প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বের হয়ে রাতভর নিখোঁজ ছিল দশম শ্রেণির ওই ছাত্রী। পরদিন শুক্রবার সকালে একই এলাকার তারক মন্ডলের জনমানবহীন পরিত্যক্ত বাড়ির সবজি বাগান থেকে তার বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। লাশ থেকে কিছুটা দূরে পড়ে থাকা ভিকটিমের বই-খাতা, জুতা ও গোপনে ব্যবহার করা তার একটি মোবাইলফোন আলামত হিসেবে উদ্ধার করে পুলিশ। ফোনের এসএমএসে দেখা যায়, নিখোঁজের আগ মুহূর্তে ওই ছাত্রীকে পরিত্যক্ত বাড়ির কাছাকাছি ডেকেছিল পার্থ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023