শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ক্লাসের বিকল্প কিছু নেই: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর শিক্ষার্থীদের ঘাটতি পূরণে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চাঁদপুরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন শিক্ষার্থীদের পাঠদান বন্ধ ছিল। আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছিলাম। সেখানে কিছু শিক্ষার্থীর টেলিভিশন দেখার বা অনলাইন ক্লাসের সুযোগ ছিল না, তখনই আমরা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছি।

অ্যাসাইনমেন্টের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে সম্ভব হয়েছে। ক্লাসের মতো ষোলআনা শিক্ষার কোনো বিকল্প নেই। সে ঘাটতি রয়েই গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর সে ঘাটতি পূরণে সুনির্দিষ্ট বেশকিছু পরিকল্পনা রয়েছে।

সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, নৌ-পুলিশের এসপি মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ নাসিম আক্তারসহ জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023