শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

এম মনসুর আলী মেডিকেলের ল্যাবে ছড়িয়েছে ভাইরাস, করোনা পরীক্ষা বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ফলে গত ৩ দিন করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা বন্ধ রয়েছে। এতে নমুনা পরীক্ষা করাতে আসা মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।

করোনা পরীক্ষা করাতে আসা আয়শা বেগম, হোসনে আরা বেগম, জোসনা খাতুনসহ আরও কয়েকজন বলেন, ল্যাব বন্ধ থাকায় নমুনা দিতে এসে তারা দুর্ভোগে পড়েছেন।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ল্যাবে ৩ দিন আগে ভাইরাস ছড়িয়ে পড়েছে। তখন থেকেই নমুনা সংগ্রহ এবং পরীক্ষা বন্ধ। ভাইরাসমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। বুধবার নির্ধারিত ৭২ ঘণ্টা মেয়াদ শেষ হয়েছে। শুক্রবার নমুনা নিয়ে পরীক্ষা করে দেখা হবে ল্যাবটি ভাইরাসমুক্ত হয়েছে কি না। আশা করছি শনিবার থেকে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা সম্ভব হবে।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘গত প্রায় ২ বছর ধরে একটি কেবিনেট এবং মেশিন দিয়ে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হচ্ছে। এখানে নমুনা পরীক্ষার চাপ ক্রমাগতভাবে বেড়ে চলেছে। এজন্য অতিরিক্ত আরও ১টি কেবিনেট এবং ১টি মেশিনের প্রয়োজন। তাহলে একটিতে ভাইরাস ছড়ালে অন্যটি দিয়ে পরীক্ষা অব্যাহত রাখা সম্ভব হবে। করোনা পরীক্ষার জন্য আসা মানুষের দুর্ভোগ হবে না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023