শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

মাছের ঘেরে বাস, নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট

যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে পড়ে দুইজন নিহত হয়েছেন। রোববার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

 

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায়। নিহতদের মধ্যে একজন হলেন শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের রামপদ মন্ডল। অন্যজনের পরিচয় জানা যায়নি।

 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।

 

স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাসটি খুলনা থেকে শাকদাহ এলাকায় পৌঁছালে আরেকটি যাত্রীবাহীবাসকে পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে ঢুকে যায়। অন্য বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, হাসপাতালে এখন পর্যন্ত ১২ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

 

ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেনব, দুর্ঘটনায় কমপক্ষে ১৪ থেকে ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

 

দুর্ঘটনাকবলিত বাসটিও (খুলনা মেট্রো-জ-০০-০৪-০০৬৯) উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023