শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

স্ত্রী ও বাড়িওয়ালাসহ তিনজনকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

নরসিংদীর শিবপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও বাড়িওয়ালাসহ তিনজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোর সাড়ে ৪টার দিকে শিবপুরের কুমড়াদি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বদল মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।

 

 

নিহতরা হলেন- স্ত্রী নামজা বেগম, বাড়িওয়ালা তাজুল ইসলাম ও প্রতিবেশী মনোয়ারা বেগম। তারা একই এলাকার বাসিন্দা।

 

স্থানীয়দের বরাত দিয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুল রহমান জানান, ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। হইচই শব্দ শুনে বাড়িওয়ালা ও আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন ভেতরে রক্তাক্ত অবস্থায় স্ত্রী নাজমা বেগমের মরদেহ পড়ে আছে। এ সময় দা হাতে উত্তেজিত স্বামী বাদলকে শান্ত করতে চাইলে তিনি দা দিয়ে বাড়িওয়ালা তাজুল ইসলাম ও মনোয়ারা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

 

গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে ঢাকায় পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বামী বাদলকে আটক করেছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023