শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

সিরাজগঞ্জে সড়ক দুঘর্টনায় স্বামীকে হারালেন নববধূ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের ৫ দিন পরে স্বামীকে হারালেন এক নববধূ। রোববারের এ ঘটনায় সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ফারুক তালুকদার নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।

 

ফারুক ধুলিশ্বর গ্রামের তোজ্জামেল হকের ছেলে। তিনি জেলা ফরিদপুরের সদর উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

 

দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুস কুদ্দুস জানান, গত বৃহস্পতিবার সলঙ্গা থানার দবিরগঞ্জে ফারুক তালুকদার বিয়ে করেন। রোববার সকালে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল করে ফরিদপুরে যাচ্ছিলেন ফারুক। পথে বনপাড়ায় একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় ফারুক মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023