শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ভারতে বি’ক্ষোভে গু’লিবিদ্ধ ৩ ছাত্র, গু’লির কথা অস্বীকার পুলিশের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

ভারতে মুসলিম বিদ্বেষী আইনের বি’রুদ্ধে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে গু’লি চালানোর কথা অস্বীকার করেছে পুলিশ। তবে শিক্ষার্থীদের কর্মসূচিতে গু’লিতে তিনজন আ’হত হয়েছেন। খবর এনডিটিভির।

রোববার ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বি’ক্ষোভে নামে। তখন পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সং’ঘর্ষ হয়। ওই সং’ঘর্ষে বেশ কয়েকজন পুলিশসহ শতাধিক শিক্ষার্থী আ’হত হন। দিল্লির সরকারি সফদারজং হাসপাতালের মেডিকেল সুপার জানান, জামিয়ার তিন প্রতিবাদকারী গু’লির জ’খম নিয়ে তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন।

দুই ছাত্র আশঙ্কামুক্ত অবস্থায় আছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। এদের মধ্যে একজন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বিএ-র শিক্ষার্থী আজাজ। তিনি হাসপাতালটির এক জেনারেল ওয়ার্ডে ভর্তি আছেন। অপরজনের পরিচয় জানা যায়নি।

রোববার সন্ধ্যায় আজাজের বুকে গু’লি লাগে বলে নিশ্চিত করেছে তার পরিবার। তবে ওই প্রতিবাদে তার কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেছেন তারা।

তবে দিল্লি পুলিশের দাবি, প্রতিবাদকারীদের দিকে গু’লি ছুড়েনি তারা। আজাজ গু’লিবিদ্ধ হওয়ার নিয়ে প্রথমে বিভিন্নরকম ব্যাখ্যা দিয়েছে পুলিশ। পরে দাবি করেছে, আজাজ কাঁদুনে গ্যাসের শেল থেকে ছিটকে যাওয়া টুকরোর আ’ঘাতে জ’খম হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023