শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরকসহ ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে। তবে অক্ষত রয়েছেন প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি। রোববার (৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, বিস্ফোরকসহ ড্রোন হামলায় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী এখন ভালো আছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানায় তারা।

সম্প্রতি গ্রিন জোন এলাকায় ইরান-সমর্থকরা প্রতিবাদ, বিক্ষোভ প্রদর্শন করেন গত ১০ অক্টোবর ভোট জালিয়াতির অভিযোগ এনে। সেই ঘটনার সঙ্গে হামলার ঘটনার কোনো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখছেন দেশটির গোয়েন্দারা।

স্থানীয়রা জানান, সকালে বিস্ফোরণের আওয়াজ পান তারা। এর পরপরই গুলির আওয়াজ। পরে বিষয়টি স্পষ্ট হয়। প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও বিদেশি কূটনীতিকদের বাসভবন রয়েছে ওই এলাকায়।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী বাগদাদের গ্রিন জোনে প্রধানমন্ত্রীর বাসভবনে তাকে হত্যাচেষ্টায় এ হামলা চালানো হয়েছে। তারা আরও জানান, হামলায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ছয় জন আহত হয়েছেন।

এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মুস্তফা আল-খাদেমিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, যুক্তরাষ্ট্র এ হামলার নিন্দা জানিয়েছে এবং ঘটনার তদন্ত করতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে জানান, ইরাকের কেন্দ্রবিন্দুতে সন্ত্রাসী হামলা এটি, এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।

সাবেক গোয়েন্দা প্রধান খাদেমি গত বছরের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023