শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

রাজাকারের ছেলে কী’ভাবে নারায়ণগঞ্জ চেম্বার অব কমা’র্সের সভাপতি : আইভী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘সরকার ১১ হাজার রাজাকারের তালিকা প্রকাশ করেছে। ওবায়দুল কাদের বলেছেন, আম’রা রাজাকারের বংশধরদের কোথাও দেখতে চাই না। এর পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, একজন রাজাকারের ছেলে কী’ভাবে নারায়ণগঞ্জ চেম্বার অব কমা’র্সের সভাপতি হয়? রাজাকার গোলাম রাব্বানি নারায়ণগঞ্জের গলাচিপায় অনেক মানুষকে হ’ত্যা করেছে, লুটপাট করেছে।

রাব্বানী যখন মা’রা যায় তখন পাকিস্তানের পতাকা দিয়ে তাকে জানাজা দেওয়া হয়েছে। সেই কুলাঙ্গারের সন্তানরা কী’ভাবে সরকারি প্রতিষ্ঠান রাইফেলস ক্লাবের মতো জায়গায় সাধারণ সম্পাদক, চেম্বার অব কমা’র্সের মতো সংগঠনের সভাপতি হয়? জনতার কাতারে এনে যারা তাদের বানিয়েছে তাদেরও বিচার করা উচিত।’

সোমবার বিকেলে নগরের জিমখানা স্টেডিয়ামে নাসিক কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নৌকাকে ফেল করিয়ে রাজাকারের সন্তানকে চেয়ারম্যান বানানো হয়। আমি নারায়ণগঞ্জের মানুষকে বলব সোচ্চার হওয়ার জন্য। বিশেষ করে আমা’র পাশে যিনি বসে আছেন মুক্তিযোদ্ধা কমান্ডার তাকে বলছি এত ভয়ভীতি কী’সের!

যখন যু’দ্ধে গিয়েছিলেন তখন তো মৃ’ত্যুকে ভয় পাননি। আজ যখন রাজাকারের সন্তানরা বসে থাকে আপনাদের সামনে, আপনারা তাদের নেতৃত্বে অনেক কিছু করেন। সেই কথা কেন বলেন না। রাজাকারদের সন্তানদের এখান থেকে নামানোর জন্য দুর্বার আ’ন্দোলন গড়ে তুলুন। আর যারা এই রাজাকারদের ছায়া দেবে, আমি তাদের বি’রুদ্ধে অবস্থান নেব।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মক’র্তা এএফএম এহতেশামুল হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023