স্টাফ রিপোর্টার
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বগুড়া সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথা, স্টেশন রোড এলাকায় রিক্সা চালকদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারী আসাদুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম, লুৎফর রহমান, বশির উদ্দিন, শাহজামাল প্রমুখ।
পরে সাতমাথায় সংগঠনের সেক্রেটারী আসাদুল ইসলাম জুয়েল এক সংক্থিপ্ত সমাবেশে বলেন, পেশাদারিত্ব বৃদ্ধিতে চালক ভাইদের প্রশিক্ষণ গ্রহণ ও দূর্ঘটনা এড়াতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল চালকদের ট্রাফিক আইন মেনে চলাতে হবে। সড়কে রিক্সা ভ্যান চালানোর আগে অবশ্যই যানবাহস ত্রুটিপূর্ণ কিনা তা যাচাই করতে হবে।