শিরোনাম :

দেশ গড়তে জুলাই পদযাত্রা
মোকামতলায় এনসিপি’র সমাবেশ, নাছির পাটোয়ারী ও সারজিদ আলম উপস্থিত
রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

রাসেল আহম্মেদ (মোকামতলার প্রতিনিধি)

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে ছিল স্থানীয় প্রশাসন। বুধবার রংপুর-ঢাকা মহাসড়কের মোকামতলা পয়েন্টে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে সকাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

মহাসড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ, র‍্যাব এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন। পদযাত্রা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাছির উদ্দীন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি নেতা সারজিদ আলম। প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দীন পাটোয়ারী বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং দেশ গড়ার প্রত্যয়ে ‘জুলাই পদযাত্রা’ গণমানুষের আকাঙ্ক্ষার প্রতীক। কোনো বাধা বা ষড়যন্ত্র এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন, শিবগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাছ, এসআই জাহিদ হাসান, এসআই আনছার আলী, এএসআই রায়হান, হোসেন, এরশাদ, শিবগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ এবং র‍্যাবের সদস্যরা। অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এদিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, যেকোনো রাজনৈতিক বা সামাজিক কর্মসূচিকে কেন্দ্র করে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। তবে প্রশাসনের কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এনসিপি’র ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023