শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৩১ মে, ২০২৬

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

ঈদ-পরবর্তী সময়ে মহাসড়কে সড়ক শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং ট্রাফিক আইন বাস্তবায়নে বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮টি মামলায় জরিমানা করা হয়েছে।

শনিবার উপজেলার বনানী বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাইফুর রহমান। এ সময় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবালসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ট্রাফিক আইন বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করা এবং বাসের ছাদ ও ট্রাকে যাত্রী পরিবহনের মতো অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ পরিবহন কার্যক্রম প্রতিরোধে কঠোর নজরদারি চালানো হয়। অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২ ধারায় বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৮টি মামলা দায়ের করে অর্থদণ্ড প্রদান করা হয়।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাইফুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ট্রাফিক আইন মেনে চলা সবার দায়িত্ব। চালক ও যাত্রীদের সচেতন হয়ে আইন মেনে চলতে হবে।” তিনি আরও জানান, জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023