শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

  শাজাহানপুরে গ্রামীণ ডানোন ফুডস কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা  

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
 বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি, বনানী এলাকায় অবস্থিত গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  বুধবার (২০ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসন, শাজাহানপুর, বগুড়ার সহযোগিতায় কারখানাটিতে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
 মনিটরিংকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির ‘প্লেইন ইয়োগার্ট’ ব্র্যান্ডের শক্তি দইয়ে রঙ ও ফ্লেভার ব্যবহার করা হলেও তা মোড়কের গায়ে উপাদান হিসেবে উল্লেখ করা হয়নি।  একইভাবে ‘ফর্টিফাইড টক দই’ ব্র্যান্ডের টক দইয়ে সোডিয়াম ট্রাই পলিফসফেট (STPP) ব্যবহার করলেও সেটিও পণ্যের মোড়কে ঘোষণা করা হয়নি।   এছাড়া দই তৈরির প্রধান উপাদান দুধ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষা করে টেট্রাসাইক্লিন ও বিটা-ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের উপস্থিতি শনাক্ত করা হয়। বিষয়টি অধিকতর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসব অনিয়মের প্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(ক) ধারা লঙ্ঘনের দায়ে গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।  অভিযানকালে উপস্থিত ছিলেন বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফারুক হোসেনসহ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল শাজাহানপুর থানা পুলিশের একটি চৌকস দল।  অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারের প্রচলিত আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করার আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023