শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার

বগুড়া জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল ˆতয়ব জাকির বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াসহ দেশের উন্নয়নে কাজ করছেন| তিনি প্রধানমন্ত্রী হয়ে গত তিন মাসে নির্বাচনী ওয়াদা পূরন করেছেন| দেশের মানুষের কিসে কল্যাণ হয়, সে বিষয়ে তিনি কাজ করছেন| দেশের মধ্যে ১৭ বছর বগুড়ার কোন উন্নয়ন হয়নি, উন্নয়নে পিছিয়ে পড়া জেলার নাম ছিলো বগুড়া| সেই বগুড়ায় এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে| বিগত সরকারের বিভিষিকাময় সময় থেকে বের হয়ে এখন বগুড়ার উন্নয়ন শুরু হয়েছে| প্রধানমন্ত্রী নিজে বগুড়ার উন্নয়নরে কথা বলেছেন| তিনি নিজে থেকে নির্বাচনী ওয়াদা হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু, এক লাখ ¯^স্থ্যকর্মী নিয়োগ, মা ও শিশুর পূর্নাঙ্গ ¯^াস্থ্যসেবা নিশ্চিত, ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার সুযোগও বৃদ্ধি করেছেন| দেশে নতুন কুঁড়ি স্পের্টস শুরু হয়েছে| ক্রীড়া ও সাংস্কৃতিক ভাবে বেড়ে উঠতে আজকের শিশুরা আগামীতে সুস্থধারায় বেড়ে উঠবে| পাশাপাশি দেশের আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন| বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে| বগুড়া জেলা পরিষদ থেকে মাত্র কয়েকদিনে অসংখ্য রাস্তা-ঘাট, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, অসুস্থ মানুষের সেবায় অনুদান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে| বগুড়ার উন্নয়নে আর্থ প্রাপ্তি সাপেক্ষে জেলা পরিষদ থেকে করনীয় সকল কিছুই করা হবে| বগুড়া জেলা পরিষদ বগুড়ার উন্নয়নের জন্যই কাজ করে যাবে| এই জেলার অভাবি মানুষের জন্য দরজা খোলা রয়েছে| বগুড়ার সাংবাদিকরা দেশের উন্নয়নে বরাবরই অবদান রেখেছেন| আগামী দিনে আরো সুষ্ঠুধারার সংবাদ পরিবেশন করে দেশ ও এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে| বিগত দিনে যা দেখেছি নতুন করে আমরা সেসব দেখতে চাই না| আমরা চাই মানুষের কল্যাণ হয়, সমাজের কল্যাণ হয় এমন তথ্য বহুল সংবাদ পরিবশেন করে রাষ্ট্রকে আরো উন্নয়নে এগিয়ে নিয়ে যাবেন| গতকাল বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিকদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধের গল্পবলা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন| বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ| বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, সারিয়াকান্দির বিএনপি নেতা কাজী বাবলু, বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি রাহাত রিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, ক্রীড়া সম্পাদক আব্দুর রহীম, সাহিত্য সম্পাদক শেখ শাহেদ, বগুড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বাদল চৌধুরী, আবুল কালাম আজাদ, প্রতীক ওমরসহ অন্যান্য সদস্যবৃন্দ| অনুষ্ঠান সঞ্চালনা করেন বণিকবার্তার বগুড়া প্রতিনিধি কবি এইচ আলিম| অনুষ্ঠানে জেলা পরিষদের নব নিযুক্ত জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল ˆতয়ব জাকির ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য নিযুক্ত হওয়ায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়| পরে মহান বিজয দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ| ক্রীড়া প্রতিযোগিতায় জয়ীরা হলেন, ডায়াবেটিক দৌঁড়ে চ্যাম্পিয়ন প্রতীক ওমর, রানার আপ আল আমিন, তৃতীয় সাইফুল ইসলাম, ডায়াবেটিক দৌঁড় ৬০ এর উর্ধ্বে চ্যাম্পিয়ন হয়েছেন, রেজাউল হাসান রানু, রানার আপ শফিকুল ইসলাম শফিক| দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিরাজুল ইসলাম, রানার আপ আবুল কালাম আজাদ, তৃতীয় রাজিকুল ইসলাম রাফু, ক্যারাম এককে চ্যাম্পিয়ন মোঃ আব্দুর রহিম, রানার আপ মমিনুর রশিদ শাইন, ক্যারাম ˆদ্বতে চ্যাম্পিয়ন হন মোঃ আব্দুর রহিম ও মমিনুর রশিদ শাইন, রানার আপ রেজাউল হক রানু ও শাখাওয়াত হোসেন জনি| মুক্তিযুদ্ধের গল্পবলা প্রতিযোগিতায় প্রথম হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আরিশা আফরিন, দ্বিতীয় হয়েছে বগুড়া ইয়াকুবিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাইয়িবা সাফা, তৃতীয় হয়েছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজের শিক্ষার্থী সিমিন আলম আরশী, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সায়ন্তিকা আরবী, দ্বিতীয় হয়েছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজের শিক্ষার্থী হুযাইলা রহমান, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজের শিক্ষার্থী শাজনীন আশরাফ অনন্তী|

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023