শিরোনাম :
বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই দুইয়ের মেলবন্ধনে বগুড়া পৌর পার্কে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বৈশাখী উৎসব। বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে উৎসবটি ইতোমধ্যেই রূপ নিয়েছে এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়।

মঙ্গলবার সকাল ৮টায় বর্ণিল এই আয়োজনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ শুধু উৎসব নয়, এটি বাঙালির ঐক্য ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বগুড়ার চলমান ও সম্ভাব্য বড় উন্নয়ন প্রকল্পের চিত্রও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। ঢাকা–সিরাজগঞ্জ–বগুড়া রেললাইন প্রকল্প প্রায় শেষ পর্যায়ে। এছাড়া একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়াও এগোচ্ছে। বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব ইতোমধ্যে প্রি-একনেক বৈঠকে অনুমোদন পেয়েছে বলেও জানান তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ এপ্রিল এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। তিনি বলেন, বাংলা সংস্কৃতির ধারাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নতুন প্রজন্মের কাছে এই সংস্কৃতির চর্চা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

উৎসবের প্রথম দিন থেকেই নানা সাংস্কৃতিক পরিবেশনা, লোকজ আয়োজন ও বৈশাখী মেলার স্টলে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, আগামী কয়েকদিন ধরে চলবে গান, নৃত্য, আবৃত্তি ও গ্রামীণ ঐতিহ্যভিত্তিক বিভিন্ন আয়োজন, যা বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023