শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১ টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন এবং দীর্ঘ নয় মাস সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি।

আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি। আমরা সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিস্টমুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি। আলোচনা সভায় শুরুতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মির্জা সেলিম রেজা, সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদী, মহাসিন আলী রাজু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, ক্রীড়া সম্পাদন আব্দুর রহিম, বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য হারুন উর রশীদ, গুলজার হোসেন মিঠু, মুক্তা শেখ, বগুড়া প্রেসক্লাবের সদস্য আব্দুল কালাম আজাদ, মোস্তফা মোঘল, এইচ আলীম, মামুনুর রশিদ, ফেরদৌসুর রহমান, সুমন সরদার, সানাউল হক শুভ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023