শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকার মধ্যেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান।

বিপ্লবী গার্ডসের নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যদি এই শিশু-হত্যাকারী অপরাধী (নেতানিয়াহু) জীবিত থাকে, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করা এবং হত্যা করার অভিযান অব্যাহত রাখব।

এদিকে সংবাদমাধ্যম রয়া নিউজের খবরে জানা গেছে, ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর প্রথম কোনো উচ্চ পর্যায়ের নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

কোনো আগাম ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই প্রধানমন্ত্রীর এই অনুপস্থিতি নিয়ে ইসরায়েলজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে রবিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হয় ইসরায়েলের বিশেষ নিরাপত্তা ক্যাবিনেট এবং মন্ত্রিসভার বৈঠক। সাধারণত এসব বৈঠক নেতানিয়াহু নিজেই পরিচালনা করে থাকেন।

জর্দানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজ জানিয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেখানে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অনুপস্থিতি সবাইকে অবাক করেছে।

তার পরিবর্তে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীরা এই বৈঠকে নেতৃত্ব দেন। 

সংবাদমাধ্যম গ্লোব অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, আজকের উচ্চ স্তরের নিরাপত্তা বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘নিখোঁজ’! ইসরায়েল কাৎজ গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকের সভাপতিত্ব করেছেন। সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ বৈঠক নেতানিয়াহু নিজেই পরিচালনা করে থাকেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন পর্যন্ত এই অনুপস্থিতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023