শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির সাবেক এমপি ও জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও নির্বাচনে রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। রিটার্নিং অফিসার জানান, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামার তথ্য গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ ছাড়া জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ ছাড়া বাতিল করা হয়েছে গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নপত্র। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।শুক্রবার সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ আদেশের বিরুদ্ধে আপত্তি থাকলে আপিল করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর মাওলানা শাহাদাতুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023