শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরের পৌরশহরের বাসষ্ট্যান্ড এলাকার অজ্ঞাত ট্রাকের চাপায় শামসুল ইসলাম (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মো. মনির হোসেন (৪০) নামের এক যুবক।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাগবাড়ি ইউনিয়নেরই বাসিন্দা। আহত মনির হোসেন একই অফিসের অফিস সহকারী এবং তার বাড়ি শাজাহানপুর উপজেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাপ্তরিক কাজ শেষে বা ব্যক্তিগত প্রয়োজনে ওই দুই কর্মচারী মোটরসাইকেলযোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে শামসুল ইসলামের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। আহত অফিস সহকারী মনির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে শামসুল ইসলাম মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023