শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

শাজাহানপুরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তারসহ তিনজন আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলমান ‘ডেভিল হান্ট ফেজ–২’ বিশেষ অভিযানে একজন রাজনৈতিক নেতাসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. বশির আহম্মেদ ওরফে দুলু (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, মো. বশির আহম্মেদ আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ (বি-ব্লক) গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত জনাব আলী মন্ডলের ছেলে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানের অংশ হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া থানার নিয়মিত মামলার আরও দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023