শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ডিসেম্বরের মধ্যে বগুড়াকে সটিি র্কপােরশেন ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার :
আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে বগুড়াকে ‘সিটি করপোরেশন’ ঘোষণা করা হতে পারে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এ কথা বলেন।

তিনি বলেন, ‘উত্তরাঞ্চলের অন্যতম প্রধান শহর বগুড়া। দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনের দাবিতে সরব ছিল। সেটি এখন বাস্তবায়নের পথে। সরকারি রাজস্ব নিয়ে বহু আগেই সিটি করপোরেশনের শর্ত পূরণ করেছে এই পৌরসভা। এজন্য সিটি করপোরেশন হওয়ার সব যোগত্যা রয়েছে বগুড়ার। যে পৌরসভা পাঁচ কোটি ট্যাক্স আদায় করতে পারে, সেটি সিটি করপোরেশন হওয়ার যোগ্যতা রাখে। সেখানে বগুড়া পৌরসভা ৪০ কোটি টাকার ট্যাক্স আদায় করে।’

যুগ্ম সচিব আরও বলেন, ‘আয়তন ও জনসংখ্যাসহ অবকাঠামোগত বিষয়ে বগুড়া সিটি করপোরেশন হওয়ার দিক থেকে অনেক এগিয়ে। আগামী বিজয় দিবসের আগেই বগুড়াকে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন ঘোষণা করা হতে পারে।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, বগুড়া পৌর প্রশাসক মাসুম আলী বেগ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023