শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

শ্রীলঙ্কার ব্যাটিং ঝড়ে চাপে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
মুক্তজমিন স্পোর্টস রিপোর্ট:

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা।  ইনিংসের মূল ভরসা ছিলেন অধিনায়ক দাসুন শানাকা। তার ঝড়ো ব্যাটিংয়ে ভর করে লঙ্কানরা বড় সংগ্রহ গড়ে তোলে। ওয়ারপ্লেতেই আক্রমণাত্মক শুরু করেন ওপেনার পাথুম নিসাঙ্কা। ১৫ বলে ২২ রান করে তিনি বিদায় নেন তাসকিন আহমেদের বলে। অন্য ওপেনার কুশাল মেন্ডিস খেলেন ২৫ বলে ৩৪ রানের ইনিংস, যেখানে ছিল একটি চার ও তিনটি ছক্কা। তবে তাকে থামান মেহেদী হাসান। কামিল মিশারা (১১ বলে ৫) এবং কুশল পেরেরা (১৬ বলে ১৬) বড় কিছু করতে পারেননি।

ইনিংসের মাঝপথে দলকে এগিয়ে নেন অধিনায়ক দাসুন শানাকা। মাত্র ৩৭ বলে তিনটি চার ও ছয়টি ছক্কার মারে তিনি করেন ৬৪ রানের ঝড়ো ইনিংস। তার সঙ্গী চারিথ আসালাঙ্কা ১২ বলে ২১ রান করে রানআউট হন। শেষদিকে দ্রুত উইকেট হারালেও শানাকার অপরাজিত ইনিংসের কল্যাণে লঙ্কানরা ১৬৮ রানে পৌঁছায়।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। মেহেদী হাসানও কার্যকর ছিলেন, তার শিকার ২ উইকেট। এছাড়া, তাসকিন আহমেদ নিয়েছেন ১টি উইকেট। তবে শরিফুল ইসলাম (৪ ওভারে ৪৯ রান) ও নাসুম আহমেদ (৪ ওভারে ৩৬ রান) ছিলেন ব্যর্থ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023