শিরোনাম :
প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান দশ হাজার জরিমানা বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট

প্রতিটি নাগরিকের জন্য দেশকে একটি নিরাপদ ভূমিতে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। ভাষণের শুরুতে তিনি বলেন, “হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদারমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রালগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “আমি দেশবাসীর উদ্দেশে একটি বার্তা দিতে চাই, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান তথা দলমত ধর্মবর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী, এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। নতুন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, দীর্ঘ সময় ধরে চলে আসা দুঃশাসন ও অনিয়মে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রব্যবস্থাকে আইনের শাসনের ভিত্তিতে পুনর্গঠন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, জুয়া ও মাদকের বিস্তার আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। দলীয় প্রভাব বা রাজনৈতিক পরিচয় নয়, রাষ্ট্র পরিচালনায় চূড়ান্ত কথা হবে আইন। প্রধানমন্ত্রী আরও বলেন, “সাংবিধানিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিধিবদ্ধ নিয়মে পরিচালিত হবে। অনাচার ও সিন্ডিকেট সংস্কৃতি ভেঙে দিয়ে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। রমজানে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের পাশাপাশি কৃচ্ছ্রসাধনের আহ্বান এবং বিকেন্দ্রীকরণ, রেল সংস্কার ও দক্ষ জনশক্তি গঠনে সরকারের পরিকল্পনার রয়েছে।

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিতের নির্দেশ
তারেক রহমান বলেন, পবিত্র রমজান উপলক্ষে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হবে। বিশেষ করে ইফতার, তারাবিহ ও সাহরির সময় যেন কোনও ভোগান্তি না হয়, সে বিষয়ে লক্ষ রাখতে হবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে রমজানকে অতিরিক্ত মুনাফার মাস হিসেবে না দেখে সংযমের মাস হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান। কৃচ্ছ্রসাধনের বিষয়ে উদাহরণ স্থাপনের কথা উল্লেখ করে তিনি জানান, বিএনপির সংসদীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে নির্বাচিত কোনও এমপি ট্যাক্স-ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নেবেন না। রাষ্ট্র পরিচালনায় ন্যায়পরায়ণতা ও সংযম অনুসরণের কথাও বলেন তিনি।

বিকেন্দ্রীকরণ, রেল সংস্কার ও দক্ষ জনশক্তি গঠনের পরিকল্পনা
রাজধানী ঢাকায় যানজট ও জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষ যাতে নিজ জেলা থেকেই সহজে অফিস-আদালত ও ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্য নিয়ে সারা দেশে রেল যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রেল, নৌ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয়ের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, সহজ, সুলভ ও নিরাপদ রেলব্যবস্থা গড়ে তুলতে পারলে নগরকেন্দ্রিক চাপ কমবে এবং পরিবেশেরও উন্নতি হবে।

তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, বৃহৎ জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা গেলে সেটিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। কর্মসংস্থান ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিতের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023