গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধা জেলার বৃহত্তর সামাজিক সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের নিয়মিত মাসিক সভা ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালামানিক দেবের সঞ্জালনায়, মাসিক সভায় বক্তব্য রাখেন, রিপোর্টাার্স ফোরামের সহ সভাপতি তাজুল ইসলাম প্রধান, সাবেক সহ-সভাপতি নুর আলম আকন্দ, সাংগঠনিক সম্পাদক রতন চন্দ্র ঘোষ, কোষাধাক্ষ সম্পাদক স্বাধীন কুমার দাস, দপ্তর সম্পাদক মিজানুর রহমান প্রধান, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম। নিয়মিত মাসিক সভায় পবিত্র ঈদুল আযহা উদযাপনসহ সাংগঠনিক কয়েকটি গুরুত্বপ‚র্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে ।