শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

গোবিন্দগঞ্জে সরকারী খাস পুকুর দখল উচ্ছেদের প্রশাসনিক পদক্ষেপ গ্রহনের স্বারকলিপি প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ভূমিদস্যু চেয়ারম্যান রফিকুল ইসলাম কর্তৃক জাল জালিয়াতির মাধ্যমে সাঁওতাল সম্প্রদায়দের সমাধিস্থান দখল মুক্তকরণ ও সরকারী খাস পুকুর দুটি দখল উচ্ছেদের প্রশাসনিক পদক্ষেপ গ্রহনের দাবীতে ও ভূমিদস্যু রফিকুল  চেয়ারম্যানকে অপসারণের দাবীতে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে বিজ্ঞ জেলা প্রশাসক বরাবর স্নারকলিপি প্রদান করেছে স্থানীয় আদিবাসী সাঁওতাল । এসময় গাইবান্ধার আইন কলেজের শিক্ষার্থী বিটিস সরেন (মানঝি প্রধান ) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা.ফিলিমন বাস্কে সভাপতি সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, প্রিসিলা মুরমু, ময়নুল, আ. আজিজ, সুফল, হেমরম,জুলিয়াস সরেন, শ্যামবালা হেমরম, যোয়াস মুরমু, সাহেব মুরমু, অলিভিয়া, অন্জলিসহ আরও অনেকে। এসময় বক্তারা বলেন যে     রাজা বিরাটের ভূমিদস্যু চেয়ারম্যান রফিকুল জাল জালিয়াতির মাধ্যমে সাঁওতাল সম্প্রদায়ের সমাধিস্থান দখল করে সাঁওতাল জনগোষ্ঠির উপর ত্রাসের রাজত্ব কায়েম করেছে। উপরন্তু সাঁওতাল সম্প্রদায়ের নামে বিভিন্নভাবে মিথ্যা মামলা ও ভয়ভিতি প্রদর্শনসহ সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত। স্থানীয় সরকারি আইন অনুযায়ী জন-স্বার্থবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় ৪নং রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুলকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করতে হবে এবং দখলকৃত ১.৪৫ একর এবং .৪৬ একর খাস পুকুর দুটি হতে চেয়ারম্যান রফিকুলকে উচ্ছেদ করে খাস কালেকশন করে পিছিয়ে পড়া স্থানিয় সাঁওতাল জন গোষ্ঠিদেরকে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে লীজ প্রদানের জন্যে এবং সেই সাথে ভূমিদস্যু চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা তারের নেট দিয়ে ঘেরাও করা সমাধিস্থান অবিলম্বে খুলে দেওয়ার জন্যে এবং সমাধিস্থান থেকে রফিকুল চেয়ারম্যানকে উচ্ছেদের জোর দাবী জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023