শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ইয়েমেনে হামলা চালালো যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের লক্ষ্য করে অন্তত ১৫টি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় উড়োজাহাজ ও যুদ্ধজাহাজ ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এদিন হুতি যোদ্ধাদের ১৫টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। রাজধানী সানাসহ ইয়েমেনের কিছু প্রধান শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হুতিদের মালিকানাধীন অস্ত্র ব্যবস্থা, ঘাঁটি ও বিভিন্ন সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

গত সোমবার হুতিরা ইয়েমেনের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল। এটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-৯ রিপার ড্রোন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও তাদের একটি চালকবিহীন উড়োজাহাজ হারিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। গত সপ্তাহে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজের ওপর হামলা চালিয়েছে হুতিরা। যদিও তাদের ছোড়া সব অস্ত্র ধ্বংস করা হয়েছে।

গাজা যুদ্ধ শুরুর পর গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে প্রায় ১০০টি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। এসব হামলায় দুটি জাহাজ ডুবে গেছে। বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধের জবাবে এসব হামলা চালিয়েছে তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023